
নিজস্ব প্রতিনিধি:মানিকগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন এর ১৭টি মসজিদে পাঠাগার প্রতিষ্ঠায় ইসলামিক বই ও আলমারি প্রদান করা হয়েছে।
বৃহসপতিবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন মানিকগঞ্জ জেলা অফিস কর্তৃক ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেটের আওতায় এ বই ও আলমারি প্রদান করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের মানিকগঞ্জ জেলার উপ-পরিচালক মোঃ হারেজ সিনহা ১৭টি মসজিদের কমিটি ও ইমামদের নিকট আলমারি ও বই তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন ,ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মুহাম্মদ আশরাফুল আলম,মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও রঘুনাথপুর জামে সমজিদের সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ শাহানুর ইসলাম,ফাউন্ডেশনের উচ্চমান সহকারী মোঃ শহিদুল্লাহ্,হিসাব কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমানসহ বিভিন্ন মসজিদের প্রতিনিধিগন।
উপ-পরিচালক মোঃ হারেজ সিনহা বলেন,ইসলামিক ফাউন্ডেশন তার জন্মলগ্ন থেকেই এ দেশের মানুষের মাঝে ইসলামী ঞ্জানসহ শিক্ষা প্রসারে সেবা দিয়ে আসছে।এই পাঠাগারগুলোর মাধ্যমে এসব এলাকায় সকল বয়সের মানুষ ইসলামের সঠিক ঞ্জান অর্জন সহ বিভিন্ন ধরনের ঞ্জান অর্জন করে সমাজকে আলোকিত করতে পারবে।ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত আছে এবং নিয়মিত এ ধরনের কাজ চলতে থাকবে।
Leave a Reply