1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

বিএনপি-জামায়াতের বিরুদ্ধে আমাদের যুদ্ধ :মমতাজ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩০ বার পড়েছেন

জ.ই.আকাশ:মানিকগঞ্জ-২ আসনের সাংসদ সদস্য ও সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, “আমাদের যুদ্ধ বিএনপি-জামায়াতের বিরুদ্ধে। আমাদের যুদ্ধ আমাদের দলীয় নেতাদের বিরুদ্ধে নয়। তাই যে কোনোভাবেই হোক আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। তাহলেই দেশের আগামী দিনের উন্নয়নমূলক কাজ চলমান থাকবে।”

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জামির্ত্তায় শায়ন রিসোর্টে উপজেলা আওয়ামী লীগের পরিচিতি সভায় সভাপতিত্বের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মমতাজ বেগম  আরও বলেন, “আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা নৌকার মনোনয়ন দেওয়ার মালিক। জননেত্রী যাকে মনোনয়ন দিবেন সে নৌকা পাবে। নৌকা যে পাবে তার হয়েই আমরা সকলে মিলে কাজ করবো।”

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. গোলাম মহীউদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এড. আব্দুস সালাম, সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, গাজী কামরুল হুদা সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক বদরুল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক শ্রী সুদেব সাহা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক খান, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা গৌরী চন্দ্র রায়,আফজাল হোসেন মাস্টার,বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, মহিলা বিষয়ক সম্পাদক ইতি রানী সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, জামির্ত্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম রাজু, ইউপি চেয়ারম্যান দেওয়ান রিপন, মোঃ আব্দুল হালিমসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :