1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

বাঁচতে চান বাংলাদেশ টেলিভিশন ও বেতারের  শিল্পী খোকন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১৮১ বার পড়েছেন

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর (মানিকগঞ্জ):বাঁচতে চান বিটিভি ও বেতারের শিল্পী মনিরুল ইসলাম খোকন (৬০)। অর্থকষ্টে বিনা চিকিৎসায় দুর্বিষহ দিন কাটছে তার। খোকনের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের খান বানিয়ারা গ্রামে । তিনি ওই গ্রামের মৃত ফজলুল হকের পুত্র ও ২ পুত্র সন্তানের জনক। স্ত্রী সন্তান নিয়ে নিজ বাড়িতেই মানবেতর জীবন যাপন করছেন তিনি । খোকনের স্ত্রী সুফিয়া আক্তার ঝর্ণা স্বামীর চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন ।

বুধবার ( ১৯ জুন) খোকনের সঙ্গে কথা বলে ও তার পারিবারিক সূত্রে জানা গেছে, বাল্যকাল থেকেই সংগীতে পদার্পণ মনিরুল ইসলাম খোকনের । তিনি সংগীতের ওপর ঢাকায় বুলবুল ললিতকলা একাডেমি থেকে প্রশিক্ষণ গ্রহন করেন। বাংলাদেশ বেতার ও টেলিভিশনে শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়ে সহস্রাধিক গানের গীতিকার এবং নিজের লেখা গানে সুর করেছেন ১২০ টিতে । ১৯৭৯ সালে সড়ক দুর্ঘটনায় পঙ্গু হওয়ার পর অনেক টাকা ব্যয়ে সুস্থ হন তিনি । এরপর থেকে গানের শিক্ষকতা করে চালাতেন সংসার । মাঝে- মধ্যে বেতার ও টিভিতে ডাক পড়লে গান রেকর্ডে পেতেন সম্মানী।

মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক বিষয়ের ওপর বেশ কিছু গান বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হলে জনপ্রিয়তা পান খোকন। এ ছাড়া তার লেখা অনেক গান গেয়েছেন দেশের স্বনামধন্য সংগীত শিল্পী কনকচাঁপা, শাকিলা জাফর,এমএ হামিদসহ অনেকেই । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তার নিজের লেখা গানে সুর ও কন্ঠ দিয়েছেন নিজেই। সংগীতে অবদানের জন্য পেয়েছেন একাধিক পুরষ্কারও ।২০১৯ সালে তিনি হার্ট অ্যাটাক করেন ।যার জন্য কোনো অনুষ্ঠানে সংগীত পরিবেশনের সুযোগ পান না তিনি । জেলা শিল্পকলা একাডেমি থেকে পান সামান্য ভাতা। এরপর বাংলাদেশ বেতার ও টেলিভিশনে গান রেকর্ডের জন্য আর ডাকা হয়না তাকে । নেই কোনো আয়ের উৎস।  উপজেলা শিল্পকলা একাডেমি থেকেও বাদ পড়লে অর্থ সংকটে পড়েন তিনি । ২০২২ সাল পর্যন্ত সংগীত সাধনা চালিয়ে যাওয়া অসুস্থ মনিরুল ইসলাম খোকনের শারীরিক অবস্থা ক্রমশ: অবনতি হতে থাকে। জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে নেয়া হলে পরীক্ষা- নিরীক্ষার পর চিকিৎসকেরা জানিয়েছেন, তার হার্টের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে পেসমেকার স্থাপন করা জরুরী । এতে খরচ হবে ১০ লক্ষ টাকা । তার পক্ষে এ ব্যয় মেটানো সম্ভব না হওয়ায় তার পরিবারে নেমে এসেছে অন্ধকার । জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটছে গুণীশিল্পী খোকনের ।

এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু বলেন, উপজেলা পরিষদের পক্ষ থেকে কয়েকদিনের মধ্যে তাকে কিছু আর্থিক সহায়তা প্রদান করা হবে। এছাড়া অসহায় ও দুস্থ সংগীতশিল্পী হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুদানের জন্য তার একটা আবেদন ইতিমধ্যেই  জেলা প্রশাসক স্যার বরাবর পাঠানো হয়েছে ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :