1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

বরিশাল-খুলনা-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়ক দখল করে কাঠের ব্যবসা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৮ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বরিশাল-খুলনা-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের বিশাল অংশজুড়ে জমজমাট হয়ে উঠেছে গাছ ও গাছের গুঁড়ির ব্যবসা। ব্যবসার খাতিরে সড়কের পাশেই অসংখ্য গাছ কেটে ফেলে রাখায় অপরিসীম ভোগান্তির শিকার হচ্ছেন সড়ক ব্যবহারকারী যানবাহন চালক ও সাধারণ মানুষ। প্রতিদিন সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এ ছাড়া প্রতি মুহূর্তে দুর্ঘটনার ঝুঁকি তো রয়েছেই। ইতিমধ্যে ঘটে যাওয়া কয়েকটি দুর্ঘটনায় এ সড়কে ঝরেছে প্রাণও।

সরেজমিন দেখা যায়, মহাসড়কটি ধরে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাঘড়ী বাঁশতলা, মেডিকেল মোড়, সমবায় ক্লাব, গালুয়া, মোল্লার হাট, নৈকাঠি, জোমাদ্দার বাড়ি ব্রিজ, লেবুবুনিয়া, আমতলা এবং পুটিয়াখালি সড়কসহ বিভিন্ন সড়কের অর্ধেকেরও বেশি জায়গাজুড়ে স্থায়ীভাবে চলছে গাছ ও গাছের গুঁড়ির রমরমা ব্যবসা।

সড়কের অর্ধেকের বেশি জায়গা দখল করে যত্রতত্র পার্কিং করছে বড় বড় ট্রাক ও কাভার্ড ভ্যান। দীর্ঘ সময় ধরে চলে গাছের গুঁড়ি ও গাছ তোলার কর্মযজ্ঞ। বড় বড় গাছের গুঁড়িও পরিমাপ করা হয় সড়কের ওপরেই। ট্রাকে গাছ ও গাছের গুঁড়ি তোলার সময় যানবাহন ও মানুষের চলাচলে সৃষ্টি হয় চরম দুর্ভোগ। দুর্ঘটনার ঝুঁকি মাথায় নিয়ে চলতে হয় শিশু শিক্ষার্থীসহ পথচারীদের এবং ব্যস্ততম এই সড়কের স্থানীয় ও দূরপাল্লার গাড়িচালকদের। এভাবে সড়ক দখল করে স্থায়ীভাবে কাঠের ব্যবসা চলায় এবং বড় বড় ট্রাক ও কাভার্ড ভ্যান রেখে যানজট সৃষ্টি করায় ক্ষোভ স্থানীয়দের।

মোমেন খান, শাহীনসহ একাধিক পথচারী জানান, প্রভাবশালীদের ছত্রছায়ায় সিন্ডিকেটের মাধ্যমে আঞ্চলিক মহাসড়কে এ ধরনের ব্যবসা চালাচ্ছেন রাজাপুর উপজেলার প্রায় ২০-২৫ জন ব্যবসায়ী। গাছ ও গাছের গুঁড়ির স্তূপ এবং এই গাছ পরিবহনের জন্য আসা ট্রাক আঞ্চলিক মহাসড়কের অর্ধেক জায়গা দখল করে অবাধে চলছে এ ধরনের বাণিজ্য। তারপরও ব্যবস্থা নিচ্ছে না কেউ।

স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশে বড় বড় গাছ ও গাছের গুঁড়ি ফেলে রাখায় সৃষ্টি হয় যানজটের, প্রতি মুহূর্তে রয়ে যায় দুর্ঘটনার ঝুঁকি। ট্রাক, কাভার্ড ভ্যানসহ নসিমনে ঘণ্টার পর ঘণ্টা সময় নিয়ে চলে গাছ ও গাছের গুঁড়ি লোড-আনলোডের কাজ। এ কারণে এই সড়কে দিন দিন বেড়েই চলেছে দুর্ঘটনা, এমনকি সড়কে ঝরছে মানুষের প্রাণও।

এদিকে ব্যস্ততম আঞ্চলিক মহাসড়ক দখল করে ব্যবসার কারণ জানতে চাইলে গাছ ব্যবসায়ী নাসির বলেন, ‘আমরা গরিব মানুষ। একটু ব্যবসা করে খাই। এখন যামু কই? সড়কজুড়ে এ ধরনের ব্যবসা করা যে বেআইনি, তাও জানেন বলে স্বীকার করেন তিনি।

লেবুবুনিয়া বাজার এলাকায় সড়ক দখল করে কাঠের ব্যবসা চালানো অন্য ব্যবসায়ী ইদ্রিস তালুকদার জানান, সড়কে ট্রাক দাঁড় করিয়ে লোড-আনলোড করলেও তেমন কোনো জনদুর্ভোগ সৃষ্টি হয় না। এ সময় তিনি বলেন, ‘ইউপি সদস্য মামুন ও মনিরের মাধ্যমে থানায় বাৎসরিক অনুষ্ঠানের সময় সব গাছ ব্যবসায়ীরা মিলে টাকা দিয়ে থাকি।’

এ বিষয়ে কথা হয় সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. মাসুদ রানার সঙ্গে। তিনি বলেন, যারা রাস্তার ওপরে গাছ রেখে ব্যবসা করছে, আমরা তাদের ফুটপাথ পরিষ্কার রেখে যার যার জায়গায় তার তার ব্যবসা করার নির্দেশনা দিয়েছি। এ ছাড়া সড়কের ব্যস্ততা যখন কম থাকে তখন ট্রাক লোড-আনলোড করার নির্দেশনা দেওয়া আছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :