1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

বঙ্গোপসাগরে লঘুচাপ বৃষ্টির সম্ভাবনা রয়েছে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫০ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ক্রমেই নিম্নচাপে পরিণত হচ্ছে। ফলে আবার বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী সোমবার থেকে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস বলছে, সাগরে এখন লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি নিম্নচাপে পরিণত হতে পারে। তাতেই বাড়তে পারে বৃষ্টি। তবে এতে আপাতত বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শনিবার (৭ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, লঘুচাপ এখন বাংলাদেশ উপকূল থেকে অনেকটা দূরে আছে। এটি ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপ হলে তা বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। সে ক্ষেত্রে সোমবার থেকে পরের অন্তত চার দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেটে।

নিম্নচাপ হলে উজানে ভারতের আসাম, ত্রিপুরা– এসব অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, তেমনটা হলে উজান থেকে পাহাড়ি ঢল সৃষ্টির আশঙ্কা আছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, তিন দিন পর থেকে বৃষ্টি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে,  ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা অববাহিকায় অন্তত আগামী ১০ দিনে বন্যার আশঙ্কা নেই।

এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

দেশের সব বিভাগেই আগামী এক সপ্তাহ ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :