1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে চাপ নেই যানবাহনের

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ২০৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: সড়কপথে ঈদযাত্রা শুরু হলেও এখনো যানবাহনের চাপ বাড়েনি। পদ্মা নদী পারাপারের জন্য শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুটে ঈদ উপলক্ষে ফেরি চলাচল শুরু হয়েছে। মূলত মোটরসাইকেল পারাপারের জন্যই এই ফেরি চালু হয়েছে। তবে যাত্রীরাও পারাপার হচ্ছেন, কিছুটা চাপও আছে। এদিকে পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটে ২০টি ফেরি পারাপার জন্য রাখা হয়েছে, তবে এখানে যাত্রী ও যানবাহনের কোন চাপ নেই বলে জানা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন জানিয়েছেন, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের যাত্রীদের মধ্যে যারা মোটরসাইকেল নিয়ে বাড়ি যেতে চান তাদের পারাপারের জন্যই ২টি ফেরি চালু করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে কলমিলতা নামের ফেরিটি ১৬৯টি মোটরসাইকেল নিয়ে শিমুলিয়া ৪ নম্বর ফেরিঘাট থেকে মাঝিকান্দি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিকাল থেকে ভিড় আরো বাড়বে। তাই দুর্ভোগ এড়াতে আগেভাগেই অনেকে পদ্মা পারি দিয়েছেন। দেশের ২১ জেলার মোটরসাইকেলের যাত্রীরা এই ঘাটের সুবিধা নেবেন। আগামী কয়েক দিনে অসংখ্য মানুষ এই ফেরিঘাট হয়ে বাড়ি ফিরবেন এবং ঈদ শেষে আবার ঢাকায় ফিরবেন।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে দুটি ফেরি চালু করা হয়েছে। তবে চাপ থাকলে সেই সংখ্যা আরো বাড়ানো হবে। ফেরি পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে দেয়া হবে। অধিক সংখ্যক মানুষকে যাত্রী সেবা দেয় আমাদের লক্ষ্য। মোটরসাইকেল পারাপারে ১৫০ টাকা এবং যাত্রী পারাপারে ৩০ টাকা ভাড়া নেয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :