1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

দৌলতপুরের পিআইওকে শাস্তি দিলো তথ্য কমিশন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১৮২ বার পড়েছেন

নিজস্ব প্রতিনিধি: তথ্য প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মমিনুর রহমানকে শাস্তি প্রদান করেছে তথ্য কমিশন। উভয় পক্ষের শুনানী শেষে মমিনুর রহমানকে  তথ্য অধিকার আইন ২০০৯ এর ২৭ এর (১) (ঙ) ধারা অনুযায়ী তিন হাজার টাকা জরিমানা ও সর্তক করেছে তথ্য কমিশন।

বৃহস্পতিবার ( ১৫ আগষ্ট) বিকেলের দিকে তথ্য কমিশনের  উপ-পরিচালক সোহানা নাসরিন এক সিদ্ধান্তপত্রে এ তথ্য নিশ্চিত করছেন।

তথ্য কমিশনের সিদ্ধান্তপত্র থেকে জানা যায়, তথ্য অধিকার আইন যথাযথভাবে অনুসরন করে সাংবাদিক জাহিদুল হক চন্দন দৌলতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:মমিনুর রহমান বরাবর তথ্য চেয়ে আবেদন করেন।  তথ্য না পাওয়ায় আবেদনকারী যথাযথভাবে নিয়ম অনুযায়ী আপিল ও অভিযোগ দাখিল করেন। অভিযোগের পর উভয় পক্ষের শুনানী শেষে তথ্য কমিশন সিদ্ধান্ত প্রদান করেন। এ সময় তথ্য প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:মমিনুর রহমানকে দশ কার্য দিবসের মধ্যে তথ্য প্রদানের নির্দেশ দেন। এছাড়া মো:মমিনুর রহমানকে তিন হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়। সেই সাথে মমিনুর রহমান তথ্য কমিশনের শুনানীতে হাজিরার জন্যে কোন টিএ/ডিএ প্রাপ্য হবেন না বলে জানায় কমিশন। আর এ সিদ্ধান্তপ্ত্রের অনুলিপি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক, মানিকগঞ্জের জেলা প্রশাসক ও মানিকগঞ্জের জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা বরাবর পাঠানোর নির্দেশ প্রদান করেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :