1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

টাঙ্গাইলে নদ-নদীর বালু সরকারিভাবে বিক্রির সিদ্ধান্ত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৭ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: টাঙ্গাইলের এলেঙ্গা-বঙ্গবন্ধু সেতু চার লেন সড়ক নির্মাণ প্রকল্পসহ বিভিন্ন উপজেলায় চলমান উন্নয়ন প্রকল্পে বিভিন্ন নদ-নদী থেকে বালু বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় একাধিক সংসদ সদস্য বলেন, বালু সংকটে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ব্যাহত হচ্ছে। তাই যেসব নদ-নদী থেকে বালু উত্তোলনের সুযোগ রয়েছে, সেখান থেকে সরকারিভাবে বালু বিক্রি করার দাবি জানানো হয়েছে। পরে এ বিষয়ে আলোচনা শেষে উন্নয়ন প্রকল্পগুলোর জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতি ও স্পট কোটেশনের মাধ্যমে বালু বিক্রি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এই বালু বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা হবে। এ ছাড়া চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, সংসদ সদস্য আতাউর রহমান খান, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনির, সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান, সংসদ সদস্য আহসানুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন মিনহাজ উদ্দিন মিয়া, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :