1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

ঝর্ণার পানিতে ডুবে সীতাকুণ্ডে বিশ্বাবিদ্যালয়ের ছাত্রের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: পাহাড়ি ঝর্ণার পানিতে ডুবে চট্টগ্রামের সীতাকুণ্ডের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের পাহাড়ে অবস্থিত বিরাশি ঝর্ণায় এই ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম একেএম নাইমুল হাসান (২০)। তিনি চট্টগ্রাম শহরের পাহাড়তলী থানার উত্তর কাট্রলি নাথ পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। সীতাকুণ্ডের কুমিরায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত ছিলেন তিনি।

এ সময় নিহত নাইমুল হাসানের সঙ্গী আজহারুল হক ভূঁইয়া বলেন, সকালে চট্টগ্রাম শহর থেকে আমরা চারজন বাঁশবাড়িয়ায় বিরাশি ঝর্ণা দেখতে যাই। আমরা সবাই ঝর্ণায় গোসল করতে নামি। তবে নাইমুল হাসান সাঁতার জানতো না। তাছাড়া সে যেদিক দিয়ে নামে সেদিকে সম্ভবত গভীর গর্ত ছিল। ঝর্ণায় নামার সাথে সাথে সে নিচে তলিয়ে যায়। তখন আমরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ ভূইয়া জানান, সকালে বাঁশবাড়িয়ার বিরাশি নামক একটি ঝর্ণায় গোসল করতে নামে চার পর্যটক। তাদের মধ্যে একজন ঝর্ণার পানিতে নিখোঁজের খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করে। সাঁতার না জানার কারণে ঝর্ণার পানিতে ডুবে এই পর্যটকের মৃত্যু হয় বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :