1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

জাকের পার্টি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সর্বাধিক গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন চায়-মহাসচিব শামীম হায়দার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ২৪৯ বার পড়েছেন

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ: জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, জাকের পার্টি একটি অবাধ, সুষ্ঠু,নিরপেক্ষ, সর্বাধিক গ্রহনযোগ্য ও উৎসবমুখর নির্বাচন চায়। আজ রবিবার বিকালে মানিকগঞ্জের সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত  মানিকগঞ্জ -৩ আসনের নির্বাচনী কাউন্সিলে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, বিরাজমান সার্বিক আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে এবারের জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাকের পার্টি ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে।

মানিকগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি দ্বীন মোহাম্মদ খান মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির স্থায়ী কমিটির সদস্য মুফতি শরিফুল ইসলাম সাইফি, মৎসজীবি ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, যুব হিন্দু ভক্ত ফ্রন্টের সাধারণ সম্পাদক বিপ্লব বণিক, শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশীদ হাওলাদার, তালাবা ফ্রন্টের সাধারণ সম্পাদক মুফতি মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে, কাউন্সিলের মাধ্যমে অকে মানিকগঞ্জ-৩ আসনের জন্য মানিকগঞ্জ জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আতোয়ার হোসেনকে জাকের পার্টির প্রার্থী নির্বাচন করা হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :