1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

জননেত্রী শেখ হাসিনার কাছে আমার খাতা পরিস্কার: মমতাজ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৬ বার পড়েছেন

. . আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠ শিল্পী মমতাজ বেগম বলেন, “আমাকে জননেত্রী শেখ হাসিনা যে দায়িত্ব দিয়েছেন, আল্লাহর রহমতে আমার খাতাটা তার কাছে পরিস্কার। আমি তিন বার এমপি হয়ে সরকারের যে বরাদ্দ পেয়েছি, তা শতভাগ আমার নির্বাচনী এলাকায় উন্নয়নের জন্য দেয়ার চেষ্টা করেছি।”

“সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুরে জাতীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে  তিন দিন ব্যাপী স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে এ মেলা উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান এঁর সভাপতিত্বে তিনি আরও বলেন “প্রথম বারের মতো জাতীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে দেশ ব্যাপী এই স্থানীয় সরকার মেলার আয়োজন করা হয়েছে। এটা সরকারের অনেক বড় সাফল্য।”

মমতাজ বেগম বলেন, “নির্বাচন আসলে অনেক মানুষ মাঠে আসবে। পক্ষে বিপক্ষে অনেক কথা হবে, অপপ্রচার চালাবে। আমরা ওই অপপ্রচার আমলে নিব না। আমরা আমলে নিব, আমার এলাকায়, কে কী উন্নয়ন করল। আমরা সততা ও নিষ্ঠার সাথে ১৫ বছর নেতৃত্ব দিয়েছি।”

বিএনপির প্রসঙ্গে মমতাজ বেগম বলেন, নির্বাচন আসলেই বিএনপির কুলু কুলু বেড়ে যায়। অথচ ১৫ বছরে তাদের পাওয়া যায়নি। করোনার মতো ভয়াবহ মহামারীতে তারা কই ছিল? তারা কোনো মানুষের পাশে দাঁড়িয়েছে? ”

মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাকারিয়া হোসেনের সঞ্চালনায় আরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আজিম খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেহেরুবা পান্না, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মৃদুলা রহমান নিলু, সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রবসহ বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ গ্রাম পুলিশ সদস্যগণ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :