
নিজস্ব প্রতিনিধি: মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন স্মৃতি সম্বলিত প্রকাশনা গ্রন্থ “বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিকথা ১৯৭১” এর মোড়ক উম্মোচন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ঘিওর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বইয়ের মোড়ক উম্মোচন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার।
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমানের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিকথা ১৯৭১” এর মোড়ক উম্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ঘিওর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জীবন কুমার সাহা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ মিয়া, কে. এম সিদ্দিক আলী, মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম ছারোয়ার ছানু, ঘিওর প্রেসক্লাব সভাপতি মো: আনোয়ারুল হক, ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল আলীম মিন্টু প্রমুখ।
উল্লেখ্য উপজেলার ১৬৮ জন মুক্তিযোদ্ধার মধ্যে ৭২ জন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সময়কালের তাদের স্মৃতি নিয়ে নিজেদের লেখা বইটিতে তুলে ধরেছেন। স্মৃতিকথা ১৯৭১’ বইটির পরিকল্পনা ও সার্বিক তত্বাবধানে ছিলেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান।
Leave a Reply