
নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় প্রতিবন্ধী শিক্ষার্থী, ৪টি কবরস্থান, ৫টি মন্দির, ২টি শ্মাশান ঘাট, জনপ্রতিনিধি,২০টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭টি ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে প্রায় ২০ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জিয়াউল হক জিয়ার ব্যক্তিগত উদ্যোগে সোমবার ঘিওরে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে গাছের চারা বিতরণ করেন।
যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য জিয়াউল হক জিয়া বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশকে সবুজায়ন করে গড়ে তোলার লক্ষে উপজেলার ২০টি মাধ্যমিক বিভিন্ন সামাজিক সংগঠনে ২০ হাজার চারা বিতরন করা হচ্ছে। গাছের চারার মধ্যে রয়েছে আম, জাম, কাঠাল, লিচু, পেয়ারা, মেহগনি, কুষ্ণচুড়া, বকুলসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা।
এসময় উপস্থিত ছিলেন সিংজুরী ইউপি চেয়ারম্যান আসাদুর রহমান মিঠু, পয়লা ইউপি চেয়ারম্যান হারুন-অর রশিদ, সিংজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার সরকার, তেরশ্রী কে.এন ইনষ্টিটিউশন এর প্রধান শিক্ষক সামছুন্নাহার, ডিআরআরএ প্রকল্প সমন্নয়কারী ডালিমা রহমান প্রমুখ।
Leave a Reply