
নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ড সংলগ্ন সালওয়া টেক্সটাইল এলাকায় দিগন্ত পরিবহনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইকেল আরোহী নিহত হয়েছে।
শনিবার সকাল সাড়ে দশটার দিকে দুর্ঘটনাটি ঘটেছে । নিহত যুবক হৃদয় খান (২৩) দৌলতপুর উপজেলার বহড়াবাড়ি তালুকনগর এলাকার মজলিস খানের ছেলে।
ঘিওর থানার ওসি আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে দশটার দিকে পাটুরিয়াগামী দিগন্ত পরিবহনের সাথে ঢাকা গামী মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় মোটরসাইকেলটি বাসের ভিতরে ইঞ্জিনের সাথে ঢুকে যায়।
ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল আরোহী যুবক।নিহত যুবক হৃদয় খান (২৩) দৌলতপুর উপজেলার বহড়াবাড়ি তালুকনগর এলাকার মজলিস খানের ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply