1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

গোপালগঞ্জ যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩০জন আহত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ২১৮ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: গোপালগঞ্জে যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে অন্তত: ৩০ যাত্রী আহত হয়েছে। শুক্রবার (২৯ জুন) সকালে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার উলপুর টোল অফিসের পাশে এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মারাত্মক আহত ১০জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট  জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরিফুল হক জানান, ডিলাক্স নামের একটি লোকাল যাত্রীবাহী বাস গোপালগঞ্জের কুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড ছেড়ে মাদারীপুরের টেকেরহাটের দিক যাচ্ছিল। এসময় বাসটি সদর উপজেলার উলপুর টোল অফিসের পাশে পৌঁছালে চালক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের খাদে ফেলে দেয়। এতে ওই বাসে থাকা অন্তত: ৩০ যাত্রী আহত হন।

পরে স্থানীয়রা জাতীয় পরিসেবা ৯৯৯ ফোন দিলে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধর করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। মারাত্মক আহত ১০জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত যাত্রীরা জানান, গোপালগঞ্জের কুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বাসটি ছাড়ার পর থেকেই চালক এলোমেলোভাবে চালাচ্ছিলো। পরে উলপুর টোল অফিসের পাশে পৌঁছালে চালক বাসটি খাদে ফেলে দেয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :