1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

গাইবান্ধার  গোবিন্দগঞ্জে অস্ত্রসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৩৯২ বার পড়েছেন

মোঃ ইসমাইল সিরাজী, গাইবান্ধা প্রতিনিধি:  গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডাকাতির প্রস্তুতি গ্রহণের সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশী অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত (১১ আগস্ট) আনুমানিক পৌনে তিনটার সময় দিঘীরহাট বাজারে টহল পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কয়েকজন ব্যক্তি ডাকাতি করার জন্য সাপমারা ইউনিয়নের কৌচাকৃষ্ণপুরের বাড়াইপাড়া উচ্চ বিদ্যালয়ের পাশ্ববর্তী কামদিয়া থেকে কাটামোড় গামী রাস্তার উপরে অবস্থিত দুধিয়া ব্রীজের উপর অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করে।

এসময় পুলিশ তাদের নিকট হতে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি কাঠের বাটসহ লোহার বেকী, ১টি কালো স্কচটেপে মোড়ানো জিআই তারের লাঠি, ১টি গাছের ডালের লাঠি, ১টি নাইলনের রশি, ১টি শ্যালো মেশিনের হ্যান্ডেল, ০১টি স্যালাইরেঞ্জ, ১টি লোহার হুইল রেঞ্জ ও ১টি সিএনজি উদ্ধার করা হয়।

আসামীরা হলো – বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গণেশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের আব্দ মালেকের ছেলে মোঃ ফারুক মিয়া (২৩), জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বারকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ মাসুম (২৩), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের জিরাই গ্রামের হাফিজুর রহমানের ছেলে মোঃ সোহেল রানা (২০), দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার শংকরপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে দিদারুল ইসলাম ওরফে ডিউ (৪৮), বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথলী রথবাড়ি গ্রামের সামু আকন্দের ছেলে সিরাজুল ইসলাম (৪৭) সহ ২/৩ জন অজ্ঞাত ব্যক্তি।

পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায় আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে জানান গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :