1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক মাদক কারবারি গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৫৭ বার পড়েছেন

মোঃইসমাইল সিরাজী,গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেশা জাতীয় মাদকদ্রব্য ৭২০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ মাহবুব আলম (৫৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।গ্রেফতারকৃত মাহবুব আলম দিনাজপুরের হাকিমপুর উপজেলার রায়ভাগ গ্রামের গিয়াস উদ্দিন মুন্সির ছেলে।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ রংপুরের একটি আভিযানিক দল গাইবান্ধার গোবিন্দগঞ্জ চারমাথার মোড়ে নূরজাহান কমপ্লেক্সে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের সামনে মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে। এসময় নেশা জাতীয় অবৈধ ৭২০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ মাহবুব আলমকে গ্রেফতার করা হয়।

গাইবান্ধা সিনিয়র সহকারী পুলিশ সুপার নূর আলম বলেন, উক্ত ঘটনায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :