1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৪৪ বার পড়েছেন

মোঃইসমাইল সিরাজী,গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আবু বক্কর ও হোসাইন মিয়া নামে সাতবছরের দুই শিশু মারা গেছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাতানা বালুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আবু বক্কর ওই গ্রামের বুলু মিয়ার পুত্র এবং হোসাইন ফুলবাড়ী ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের বুলু মিয়ার পুত্র। হোসাইনের বাবা-মা গাজীপুরের একটি পোশাককারখানায় চাকুরী করায় তাকে  সাতানা বালুয়া গ্রামে তার নানা আবু হানিফের বাড়ীতে রাখা হয়েছিল।

পারিবারিক সুত্রে জানা গেছে  দুপরে বাড়ীর পাশের করতোয়া নদীর বন্যার পানিতে  সঙ্গীদের সাথে গোসল করতে নেমে  আবু বক্কর ও হোসাইন নিখোঁজ হয়। পরে স্বজনরা পানিতে খোঁজাখুঁজি করে মরদেহ গুলি উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার এস আই জহুরুল ইসলাম বলেন, পরিবারের দাবীর প্রেক্ষিতে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতে সুরতহাল শেষে লাশ দু’টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :