1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিশুর হাতে শিশু খুন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৭৫ বার পড়েছেন

মোঃ ইসমাইল সিরাজী, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে খেলাকে কেন্দ্র করে শিশু ইমান আলীর আঘাতে আহত শিশু হোসেন ব্যাপরী  (৭) সোমবার দুপুরে মারা গেছে।

স্থানীয়রা জানায়, গত শনিবার উপজেলার শালমারা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে ময়নুল ইসলামের ছেলে হোসেন আলী ও একই গ্রামের মোয়াজ্জেম উদ্দিন গোলজারের ছেলে ইমান আলী খেলা করছিল। খেলার এক পর্যায়ে দু’জনের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে মারপিটের ঘটনা ঘটে। এসময় ইমান আলীর হাতে থাকা একটি চাকু হোসেন আলীকে লক্ষ্য করে নিক্ষেপ করলে চাকুটি হোসেন আলীর বাম চোখে লেগে আহত হয়। পরে আশেপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় হোসেন আলীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। এসময় তার অবস্থার অবনতি হলে বগুড়ার একটি বেসরকারি হাসপাতলে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে সে মারা যায়।

এব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) বুলবুল আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :