1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন আইন মন্ত্রণালয়ে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২৪৫ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে তার পরিবারের পক্ষ থেকে আবারও আবেদন করা হয়েছে বলে জানিয়ছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার  সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ছয়টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আনিসুল হক বলেন, শর্ত সাপেক্ষে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে তার পরিবারের সদস্যরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবেদন করেছেন। ওই আবেদনের ওপর আইনি মতামত দিতে তা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখনো এটি আমার কাছে এসে পৌঁছায়নি। আইন মন্ত্রণালয় থেকে মতামত দিয়ে সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হবে। আমরা কী মতামত দেব তাও আপনাদের জানিয়ে দেব।

এক প্রশ্নে আইনমন্ত্রী বলেন, জামিন দেয়ার এখতিয়ার আদালতের, সরকারের নয়। এর আগে দুটি শর্তে তাকে সাময়িক মুক্তি দেয় সরকার। ঢাকা থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশে যেতে পারবেন না— এই দুই শর্তে তাকে সাময়িক মুক্তি দেয়া হয়েছিল। সবশেষ তার মুক্তির মেয়াদ যখন বাড়ানো হয়েছিল, তখনো এই দুই শর্তেই তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়।

আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন নাকচ করা হয়েছে বলে যে সংবাদ এসেছে তা সত্যি নয়। এমন কোনো সিদ্ধান্ত হয়নি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :