1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

কুমিল্লায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১৯৫ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করতে গিয়ে আওয়ামী লীগের দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় অবরোধ করে গাড়ি ভাঙচুর করছে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা। ফলে মহাসড়কের চট্টগ্রাম লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে এ ঘটনা শুরু হয়। তবে বেলা ১১টার দিকেও সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মহাসড়কে লাঠি হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দুই পক্ষকে। অনেকের হাতে দেখা গেছে লাঠিসহ দেশীয় অস্ত্র।

স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বরাতে জানা গেছে, মঙ্গলবার স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক ও তার বিদ্রোহী চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমান গ্রুপ শো-ডাউনের আয়োজন করে। তবে শো-ডাউনে যেন আওয়ামী লীগের বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা আসতে না পারেন সেজন্য মহাসড়কের মোড়ে মোড়ে তল্লাশি চালানো হয়। এর জের ধরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে আকষ্মিক সংঘর্ষের ঘটনা ঘটে।

কুমিল্লা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মিছিলে নামে এমপি মুজিবুল হকের সমর্থকেরা। এসময় আওয়ামী লীগের পদবঞ্চিত নেতারা চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানের সমর্থনে মহাসড়কে নেমে ভাঙচুর চালায়। পরে এমপি মুজিবুল হকের সমর্থকেরা তাদের প্রতিহত করতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। উভয় পক্ষ মহাসড়ক ছেড়ে চলে গেছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :