1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

কুড়িগ্রামে জন্ম নিয়েছে অদ্ভূত আকৃতির বাছুর

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৫ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় একটি গাভীর দুই মুখ, দুই নাক বিশিষ্ট এক বাছুরের জন্ম দিয়েছে। অদ্ভূত আকৃতির এই বাছুরের জন্মের খবর এলাকায় ছড়িয়ে পড়ায় সদ্যজাত বাছুরটিকে একনজর দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া গ্রামের কৃষক মোঃ হাতেম আলীর বাড়িতে দুই মুখ, দুই নাক বিশিষ্ট বাছুরটির জন্ম হয়। বাছুরটিকে এক নজর দেখার জন্য ভিড় জমাচ্ছেন মানুষজন। এর আগে গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে কৃষক মোঃ হাতেম আলীর বাড়িতে একটি গাভী দুই মুখ, দুই নাক বিশিষ্ট বাছুর প্রসব করে। বর্তমানেও বাছুটি সুস্থ রয়েছে।

গরুর মালিক হাতেম আলী বলেন, আমি কৃষক মানুষ। বাড়িতে দুইটি দেশি জাতের গাভি পালন করি। এই গাভিটি ১০ মাস হলো শাহীওয়াল জাতের বীজ দিয়ে প্রজনন করিয়েছিলাম। মঙ্গলবার রাতে এমন বাছুর জন্ম নিল। নিজ থেকে দুধ টেনে খেতে পারে না  ফিটারে করে দুধ খাওয়াতে হয়। দুইদিন থেকে আমার সাংসারিক কাজ করতে পারছি না। এই বাছুরের পিছনে সময় দিতে হচ্ছে। আমি কোনদিন দেখিনি এধরনের বাছুর জন্ম নেয়।

বাছুরটি দেখতে আসা মাসুদ রানা বলেন, জন্ম নেয়ার গরুর দুই মুখ রয়েছে এমন অদ্ভূত আকৃতির কথা শুনে আমি প্রথমে অবাক হই। পরে নিজের চোখে দেখলাম। এরকম গরু আমি জীবনে প্রথম দেখলাম।

স্থানীয় পশু চিকিৎসক জাহিদুল ইসলাম বলেন, আমি ওই গাভীকে শাহিওয়াল জাতের বীজ দিয়ে প্রজনন করিয়ে ছিলাম। এমন বাছুর জন্ম নেওয়ার কারণ বলতে পারলাম না।

ভুরুঙ্গামারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ শামীমা আক্তার বলেন, এটা একটা জন্মগত ত্রুটি। এ জাতীয় প্রাণী খুব একটা বাঁচে না, বাঁচলেও খুব সামান্য সময়ের জন্য।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :