1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

ইঞ্জিন বিকল হওয়ায় ১১ জেলে সাগরে ভাসছে৩ দিন ধরে

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১৯৫ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: মালিকানাধীন এফবি জুবায়দুল হক নামে একটি ট্রলার ৩ দিন ধরে ১১ জেলেসহ ভাসছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার থেকে হিরণ পয়েণ্ট এলাকায় ট্রলারটি ভাসছে বলে জানা গেছে। ভাসমান ট্রলারের মালিক এবং জেলেদের বাড়ি বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নে।

ট্রলার মালিক আবুল কালামের বরাত দিয়ে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, গত ২৯ জুলাই পাথরঘাটার মৎস্য ঘাট থেকে সমুদ্রে যাওয়ার সব রসদ সামগ্রী নিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে রওনা হয় ট্রলারটি। এরপর মঙ্গলবার নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় ঢেউয়ের তোড়ে ইঞ্জিনরুমের মধ্যে পানি ঢুকে ট্রলারের ইঞ্জিনটি বিকল হয়ে যায়। পরে সাগরে ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের মধ্যে এলে বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রলার মালিক আবুল কালামকে জেলেরা মুঠোফোনে তাদের উদ্ধারের অনুরোধ করেন বলে জানান গোলাম মোস্তফা চৌধুরী।

কোস্ট গার্ডের পশ্চিম জোন দুবলার চর কন্টিজেন কমান্ডার এমএ ছত্তার সিপিও মুঠোফোনে জানান, এ রকম খবর এর আগে পাইনি, আপনার মাধ্যমেই জানলাম। খোঁজখবর নিচ্ছি, আমাদের টহল টিমকে জানাচ্ছি তারা উদ্ধার কাজ শুরু করবেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :