1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

আরিচায় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্টভ্যান যমুনায় ১৪ ঘন্টা পর উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ৩৭৮ বার পড়েছেন

সাদেকুর রহমান, শিবালয় প্রতিনিধিঃ মানিকগঞ্জের শিবালয়ে আরিচা ২নং ফেরি ঘাটে ভুট্ট্রা বোঝাই একটি কাভার্টভ্যান ফেরি থেকে নামার সময় পন্টুর থেকে সোজা যমুনা নদীতে পড়ে যায়।এতে হাতহতের কোন ঘটনা ঘটেনি।তবে পানিতে ডুবে ভুট্টার ক্ষতি হয়েছে বলে কাভার্টভ্যান শ্রমিক জানিয়েছেন।

বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে আরিচা ৪নং ফেরি ঘাটে রো রো ফেরী শাহ্ আলী থেকে নামার সময় কাভার্ড ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে যমুনা নদীতে পড়ে যায়।

বিআইডব্লিউটিসি সুত্রে জানা গেছে, ফেরিটি কাজীরহাট থেকে ছেড়ে আসা রো রো ফেরী শাহ্ আলী আরিচা ২ নং ফেরী ঘাটে ভিড়ে আনলোড করছিল।উক্ত কাভার্ডভ্যানটি ফেরি থেকে নামতে গিয়ে কুয়াশার কারণে দিক ঠিক না পেয়ে সোজা নদীতে পড়ে ডুবে যায়।এসময় উক্ত গাড়ির চালক ও সহকারী গাড়ি ভীতর থেকে দ্রুত নামতে সক্ষম হন।বিআইডব্লিউটিএ’র উদ্ধাকারী জাহাজ হামজা এসে বৃহস্পতিবার সন্ধ্যার পর উক্ত ডুবে যাওয়া কাভার্টভ্যানটি উদ্ধার করতে সক্ষম হয়।

বিআইডব্লিউটিএ’র নৌ-সংরক্ষন ও পরিচালনা বিভাগের আরিচা শাখার যুগ্ম-পরিচালক এস এম আজগর আলী বলেন, বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে উদ্ধার তৎপরতা শুরু করা হয়।আমাদের উদ্ধার কারী জাহাজ হামজা দীর্ঘ ৩ ঘন্টা চেষ্টার পর উদ্ধার করতে সক্ষম হয়।তবে এ ঘটনায় কাভার্ডভ্যান চালক ও সহকারীর কোন ক্ষতি হয়নি বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :