1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

আমি প্রজাতন্ত্রের সেবক, আমাকে স্যার ডাকবেন না: ডিসি জামালপুর

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ২১৯ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: জামালপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে নবাগত জেলা প্রশাসক মো: ইমরান আহমেদ। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জামালপুরের জেলা প্রশাসক মো: ইমরান আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোক্তার হোসেন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ জলিল, সাধারণ সম্পাদক মুকুল রানা, সাংবাদিক ইউসুফ আলী, শুভ্র মেহেদী, শোয়েব হোসেন, ফজলে এলাহী মাকাম, তানভীর আহমেদ হীরা, জাহিদুর রহমান উজ্জল, শাহ্ জামাল প্রমুখ।

এ সময় উপস্থিত সাংবাদিকরা জামালপুর জেলার সবচেয়ে বড় প্রাকৃতি দূর্যোগ বন্যা, নদী ভাঙ্গন ছাড়াও চরাঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, পর্যটনসহ জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভবনার কথা তুলে ধরে সাংবাদিকদের সংবাদ প্রচারে জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন।

নবাগত জেলা প্রশাসক মো: ইমরান আহমেদ সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আমি প্রজাতন্ত্রের একজন সেবক, তাই আপনরা আমাকে স্যার বলে ডাকবেন না, আমাকে ভাই বলে ডাকলেই আমি বেশি খুশি হবো। তিনি বলেন, আপনাদের লেখনি, সংবাদ প্রচারের মাধ্যমেই আমি এই জেলার চিত্র দেখতে পাবো। তাই আপনাদের দায়িত্ব হচ্ছে এই জেলার বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরা। আর আপনাদের সহযোগিতার জন্য আমার অফিসের দরজা এবং ফোন সার্বক্ষণিক খোলা থাকবে, যে কোন প্রয়োজনে আপনারা আমার সহযোগিতা পাবেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :