1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে

হরিরামপুরের পদ্মায়  জেলের জালে ধরা পড়েছে ২২ কেজির বাঘাআইড়

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ২৮৩ বার পড়েছেন
নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মায়  ২২ কেজির একটি বাঘাআইড় মাছ ধরা পরেছে।
মানিক হালদার পঁচা নামের মাছ ব্যবসায়ী মালুচি এলাকা থেকে মাছটি কিনে সোমবার  সকালে   উপজেলার ঝিটকা বাজারে বিক্রি করতে নিয়ে আসেন।
ঝিটকা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সেন্টু  বলেন, হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের বাল্লা এলাকার এবং ঝিটকা বাজারের মৎস্য ব্যবসায়ী পঁচা হালদার বাঘাআইড়  মাছটি বিক্রির জন্য ঝিটকা বাজারে নিয়ে আসেন। পরে মাছটি ১১শ টাকা দরে ২৪ হাজার ২শ টাকায় বিক্রি করেন তিনি। আমাদের ঝিটকা বাজারে মাঝে মাঝে বাঘাআইড়, কাতল, চিতল, পাঙাসসহ বড় মাছ জেলেরা বিক্রি করতে নিয়ে আসেন।
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: সাইফুর  রহমান  বলেন, ঝিটকা বাজারে আজ ২২ কেজির বাঘাআইড় মাছ বিক্রি হয়েছে।  গতকাল রাতে পদ্মা নদীতে স্থানীয় জেলেদের জালে ধরা পড়ে বাঘাআইড় মাছটি। পরে জেলেরা হরিরামপুরের শেষ এবং শিবালয়ের শুরুর মালুচি বাজারে  মাছটি নিয়ে আসেন।  মাছটি ক্রয় করে বিক্রির জন্য পঁচা হালদার ঝিটকা বাজারে নিয়ে আসেন।  আসলে পদ্মায় বোয়াল, কাতল, চিতল,  আইড়সহ অনেক বড় মাছ ধরা পরছে। কেননা মাছের প্রজননের একটা জায়গা হরিরামপুরের পদ্মা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :