1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা 

শিবালয়ে এস এ জিন্নাহ কবিরের প্রচারনা জনসভায় মানুষের ঢল

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৩০৮ বার পড়েছেন

শাহজাহান বিশ্বাস:বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএ. জিন্নাহ কবিরের নির্বাচনী প্রচারণা জনসভায় মানুষের ঢল নামে আরিচা ঘাটে। উপলক্ষ্যে মানিকগঞ্জ-আসনের শিবালয়, ঘিওর দৌলতপুরের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার লোকের সতস্ফর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। ধানের শীষ তোরা হাতে নারী-পুরুষ, নবীন-প্রবিনসহ নানা বয়সী মানুষের আগমন ঘটে জনসমুদ্রে। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে আরিচা লঞ্চ ঘাটের পুরো এলাকা। বিশাল জনসমাবেশে আগত সকলের দাবী একটায় এসএ. জিন্নাহ কবিরকে মানিকগঞ্জ-আসনের এমপি হিসেবে দেখতে চান।  

মঙ্গলবার বিকেলে আরিচা লঞ্চ ঘাট এলাকায় ৩১ দফা প্রচারণা উপলক্ষ্যে শিবালয় উপজেলা বিএনপি’র আয়োজনে অনুষ্ঠিত হয় এ জনসভা। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএ. জিন্নাহ কবীর বলেন, দীর্ঘ দিন মানুষ ভোট দিতে পারেনি।দেশের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। আরেকটি গোষ্ঠী মাঠে নেমে হাসিনার মতো ধর্মের নামে মিথ্যা ব্যাখ্যা দিয়ে সাধারণ জনগণকে ধোকা দিচ্ছে। দেশের এই ক্লান্তিলগ্নে সকল দেশ প্রেমিক মানুষকে সজাগ থাকতে হবে। দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা দেখেছেন ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

জনগণের আস্থার প্রতীক হচ্ছে ধানের শীষ। বিএনপি ক্ষমতায় গেলে সকল বেকারদের জন্য বেকার ভাতা চালু করবে। সেই সাথে কৃষকদের জন্য দেয়া হবে পারিবারিক কার্ড। এর মাধ্যমে কৃষক সঠিক মুল্যে সরকারের কাছে পণ্য বিক্রি করতে পারবে। কৃষক সুলভ মুল্যে সার-বীজ, কীটনাশক ক্রয় করতে পারবেন। সকলে মিলে ধানের শীষে ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। সকলের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি আরো বলেন, শিবালয় ও দৌলতপুর বর্ষার সময় প্রতিবছরই পদ্মা-যমুনার ভাঙ্গনে অসংখ্য মানুষ তাদের বাড়ি-ঘর, জমি-জমা হারিয়ে নদী সিকস্ত হয়ে পড়ছে। নদীর পার দিয়ে স্থায়ী এবং টেকসহ বাঁধ দিয়ে ভাঙ্গন রোধ করা হবে। এ এলাকায় আন্তর্জাতি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। এতে এলাকার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়ে বেকার সমস্যা দুর হবে। তাই আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে যেই আসুক না কেন তাকে ভোট দেয়ার জন্য আহবান জানান তিনি।

শিবালয় উপজেলা বিএনপি’র সভাপতি রহমত আলী লাভলুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন  দিপু, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান, ঘিওর  উপজেলা বিএনপি সভাপতি মানিকুজ্জামান মানিক, দৌলতপুর উপজেলা বিএনপি সভাপতি সিরাজুল ইসলাম, শিবালয় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনসহ জেলা-উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :