1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে

যে ৪ খাবারে গ্যাসে পেট ফুলে থাকে থেকে মুক্তি মিলবে

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫০ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: গ্যাসের কারণে পেট ফুলে যাওয়ার সমস্যায় ভোগেন অনেকে। সকাল থেকেই শুরু হয় এই সমস্যা। চলতে থাকে দিনভর। তখন আর কোনোকিছু খাওয়ার রুচি থাকে না, সারাক্ষণ পেট ভরা ভরা লাগে। আবার পেটে খাবার না থাকার কারণে দুর্বলতাও বাড়তে থাকে। বাঙালির গ্যাসের সমস্যা বেশ পুরোনো। আসলে খাদ্যাভ্যাস এখানে অনেক বড় কারণ।

গ্যাসে পেট ফুলে থাকে থেকে মুক্তি মিলবে যে ৪ খাবারে

 

পেটে জমে থাকা গ্যাস দূর করার জন্য বিভিন্ন ধরনের ওষুধও খেয়ে থাকেন অনেকে। তাতে সাময়িক মুক্তি মিললেও পার্শ্বপ্রতিক্রিয়ার ভয় থেকেই যায়। তাই পেটে গ্যাস জমলে তার দূর করার জন্য মুঠো মুঠো ওষুধ না খেয়ে বেছে নিতে পারেন ঘরোয়া উপায়। সেজন্য খেতে পারেন এই ৪ খাবার-

কলা

কলা প্রায় সব বাড়িতেই খাওয়া হয়। বিশেষ করে নাস্তার টেবিলে কলা থাকেই। পেটে জমে থাকা গ্যাস দূর করতে কাজ করে এই উপকারী ফল। এই ফলে থাকে প্রচুর পটাশিয়াম, যা প্রাকৃতিক অ্যান্টাসিড হিসেবে কাজ করে। তাই গ্যাসের সমস্যা হলে একটি কলা খেয়ে নেবেন, এটি সমস্যা দ্রুত কমিয়ে দেবে। সবচেয়ে ভালো হয় প্রতিদিন সকালের নাস্তায় একটি করে কলা খেতে পারলে। এতে দিনভর উপকার পাবেন।

 তুলসী পাতা

আমাদের পাকস্থলীতে শ্লেষ্মাজাতীয় পদার্থ উৎপাদন করে তুলসী পাতা। তাই উপকার পেতে চাইলে এই পাতা নিয়মিত খেতে হবে। সকালে যখন চা পান করবেন তখন সেই চায়ের সঙ্গে দুই-একটি তুলনী পাতা মিশিয়ে নিন। এরপর ভালো করে পানি ফুটিয়ে তাতে চা দিয়ে জ্বাল দিন। চা তৈরি হয়ে গেলে কাপে ঢেলে পান করুন। খালি পেটে এই চা দারুণ কার্যকরী।

আদা

আদার অসংখ্য উপকারিতার কথা জানেন নিশ্চয়ই। এর অন্যতম উপকারিতা হলো এটি গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি কাজ করে। দ্রুত হজমের ক্ষেত্রেও কাজ করে এই মসলা। খাবার খাওয়ার ঘণ্টাখানেক আগে আদা কুচি বিট লবণ দিয়ে খেলে উপকার পাবেন। এই খাবারগুলো খেলে আর গ্যাসে পেট ফুলে থাকার সমস্যায় ভুগতে হবে না।

 মৌরি

দ্রুত গ্যাসের ব্যথা কমাতে মৌরির জুড়ি নেই। এটি খুব দ্রুত গ্যাসের ব্যথা কমাতে কাজ করে। সেজন্য খাওয়ার পরে মৌরি চিবিয়ে খেতে হবে। এতে অ্যাসিড হওয়ার কোনো ভয় থাকবে না। রাতে ঘুমাতে যাওয়ার আগে পরিষ্কার পানিতে মৌরি ভিজিয়ে ঢেকে রেখে দিন। পরদিন সকালে উঠে পানিটুকু ছেঁকে নিন। এবার সেই পানি খালি পেটে পান করুন। সারাদিন আর গ্যাসের সমস্যা হবে না। পেটও ফুলে থাকবে না।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :