1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

মানিকগঞ্জের ঘিওরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২২৩ বার পড়েছেন

মানিকগঞ্জ প্রতিবেদক:মানিকগঞ্জের ঘিওরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঘিওর-বানিয়াজুরী আঞ্চলিক মহাসড়কের মাইলাগি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে গেছে, নিহত মো. শাজাহান আলী (৫০), শিবালয় উপজেলার ছোট শাখরাইল গ্রামের লালন মৃধার ছেলে। তিনি ঘিওর উপজেলা সদরে বেসরকারি এনজিও সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনে কর্মরত ছিলেন। তার মোটরসাইকেলে থাকা আরেক সহকর্মী ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পূর্ব নোয়াপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে মনিরুল ইসলাম (৩৮) গুরুতর আহত এবং ঘিওর সদর ইউনিয়নের মাইলাগি গ্রামের ঝনু মিয়ার ছেলে জুলহাস মিয়া (১৯) ও একই গ্রামের মালিক মিয়ার ছেলে ফিরোজ (২২) গুরুতর আহত হয়েছে।

জাগরণী চক্র ফাউন্ডেশনের ম্যানেজার কামাল হোসেন বলেন, বিকেল ৫টার দিকে দুজন কর্মী মোটরসাইকেল নিয়ে ফিল্ডে যাচ্ছিলেন, হঠাৎ পথের মধ্যে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলের সাথে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই শাজাহানের মৃত্যু হয়।

ঘটনা নিশ্চিত করে ঘিওর থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, উপজেলার মাইলাগি এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং তিন আরোহী আহত হয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। তাদের মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। তবে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :