1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করল ব্রাজিল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২৫০ বার পড়েছেন

 

অনলাইন ডেস্ক: ২০ নভেম্বর মধ্যপ্রাচ্যের কাতারে পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের। এর ৪ দিন পর হেক্সা মিশন শুরু পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। বিশ্বকাপের আর বাকি মাত্র ১৩ দিন। আর আজই বিশ্বকাপের ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করল ব্রাজিল।

সোমবার (৭ নভেম্বর) ব্রাজিল কোচ তিতে চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করেন। দলে তেমন কোনো চমক দেননি তিতে। দীর্ঘদিন ধরে যে স্কোয়াড নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন তাদের ভেতর থেকেই বেছে নিয়েছেন ২৬ সদস্য। তবে দীর্ঘদিন দলের সঙ্গে থাকলেও ২৬ জনের স্কোয়াডে জায়গা হয়নি লিভারপুলের ফরোয়ার্ড রবের্তো ফিরমিনোর। এছাড়া আর্সেনালের হয়ে দুর্দান্ত ফর্মে থাকলেও জায়গা হয়নি গ্যাব্রিয়েল মাগালহায়েসের।

ব্রাজিলের বিশ্বকাপ শুরু হচ্ছে ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষের ম্যাচ দিয়ে। গ্রুপ ‘জি’তে ব্রাজিলের অপর দুই ম্যাচে ২৮ নভেম্বর সুইজারল্যান্ডের বিপক্ষে আর ২ ডিসেম্বর ক্যামেরুনের বিপক্ষে।

বিশ্বকাপের আগে দারুণ ফর্মে আছেন ব্রাজিলের ফরোয়ার্ডরা। নেইমার জুনিয়র পিএসজির হয়ে আছেন দুর্দান্ত ফর্মে, এছাড়া রিয়াল মাদ্রিদের জার্সিতে মেতেছেন ভিনিসিয়াস জুনিয়রও। বার্সেলোনার জার্সিতে ফরোয়ার্ড রাফিনহাও কম যাচ্ছেন না, প্রিমিয়ার লিগে নিজেদের মেলে ধরেছেন অ্যান্থনি, গ্যাব্রিয়েল জেসুসরাও। রক্ষণটা ঠিকই দূর্গ বানিয়েছে লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার, ম্যানচেস্টার সিটির এডারসন মোরেয়াস। এছাড়া চেলসিতে আছেন থিয়াগো সিলভা, লিভারপুলের মধ্যমাঠের অন্যতম সেরা সেনানি ফ্যাবিনহো।

দলে সর্বোচ্চ তিনজন সুযোগ পেয়েছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড এবং জুভেন্টাস থেকে। দুইজন করে আছে পিএসজি, লিভারপুল, আর্সেনাল, ফ্ল্যামেঙ্গো থেকে। আর একজন করে আছেন ম্যানচেস্টার সিটি, চেলসি, ওয়েস্ট হাম, নিউক্যাসল ইউনাইটেড, পালমেইরাস, পুমাস, সেভিয়া, বার্সেলোনা এবং টটেনহাম হটস্পার্স থেকে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :