1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা 

বাস দুর্ঘটনার কারণ খুঁজতে সরজমিনে তদন্ত কমিটি দৌলতদিয়ায়

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১০২ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ার ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে তদন্ত কমিটি।

রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এ তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল ও দুর্ঘটনাকবলিত বাসটি সরজমিনে পরিদর্শন করেন।

এসময় তদন্ত কমিটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম ৩ নম্বর ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন। তার সঙ্গে তদন্ত কমিটির অন্য পাঁচ সদস্য সঙ্গে ছিলেন।

পরে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, বিআরটিএ, নৌপুলিশ, ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তদন্ত কমিটি।

কমিটির আহ্বায়ক মো. মুহিদুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানোর বিষয়ে প্রতিবেদনে সুপারিশ করা হবে বলে জানান এই কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :