1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা 

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ করলেন এমপি মমতাজ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৬ বার পড়েছেন

স্টাফ রির্পোটার: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ  হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মানিকগঞ্জের সিঙ্গাইরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুরে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের খানবানিয়াড়া তা’লিমুল কোরআন মাদরাসা ও এতিমখানায় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু মনোরঞ্জন ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও দেশ বরেণ্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুর রহমানের সঞ্চালনায় এসময় জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সানোয়ার হোসেন, উপদেষ্টা আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোহাম্মদ কহিনুর ইসলাম সানি ও মাদ্রাসার পরিচালক আলমগীর হোসেন রাশেদীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল ও আলোচনা সভা শেষে নিজ হাতে মাদ্রাসার এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করেন মমতাজ বেগম।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :