1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ১১ মে ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে

প্রচুর পড়াশোনার পাশাপাশি থাকতে হবে কল্পনা শক্তি : জাফর ইকবাল

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৪৫৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেন, ‘মানুষ হতে হলে প্রচুর পড়াশোনার পাশাপাশি থাকতে হবে কল্পনা শক্তি। একমাত্র মানুষই কল্পনা করতে পারে। অন্য কোনো প্রাণীর কল্পনা শক্তি নেই। বানরকে যদি বলা হয়—তোমার কলাটা আমাকে দাও, আমি তোমার জন্য দোয়া করি তুমি পরকালে বেহেশতে যাবে। বানর সে কথা বুঝবে না, শুনবে না। কারণ তার চিন্তাশক্তি ও কল্পনাশক্তি নেই, যেটা মানুষের আছে। আর কল্পনা ও চিন্তা শক্তি বৃদ্ধি করতে হলে বই পড়ার বিকল্প কিছু নেই।’

গতকাল রোববার বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী কালী নারায়ণ ইনস্টিটিউশনের শত বছর পূর্তিতে ‘শিক্ষা ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় ড. মুহাম্মদ জাফর ইকবাল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘সনদপত্রের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তুমি কী জানো এবং কতটা জানো। তোমরা তো লেখাপড়া শিখেছ। তাই তোমরা সেটা বুঝবে। বইয়ের লেখাগুলো প্রথমেই তোমাদের চোখে ঢুকবে। তারপর নার্ভ দিয়ে মস্তিষ্কে ঢুকে অ্যানালাইসিস করে তোমাদের বিষয়টা বোঝাবে। আর এ জন্যই চিন্তা করতে হয় এবং কল্পনা করে বুঝতে হয়।’

শতবর্ষে ‘তেরশ্রী কালী নারায়ণ ইনস্টিটিউশন ও শিক্ষা ভাবনা’ শীর্ষক আলোচনা ও স্মৃতিচারণ মূলক অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. নিরঞ্জন অধিকারী, নাট্যকার ও গবেষক ড. রতন সিদ্দিকী প্রমুখ।

উদ্‌যাপন কমিটির আহ্বায়ক কৃষিবিদ আজহারুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আইন কমিশনের সচিব মো. আতাউর রহমান, অতিরিক্ত সচিব এ কে এম নুরুন্নবী কবির ও প্রধান শিক্ষক শামসুন নাহার প্রথম।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :