1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭

পৃথিবীর কাছ দিয়ে চলে গেল বড় একটি গ্রহাণু

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৪৬৫ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: পৃথিবীর কাছ দিয়ে বড় একটি গ্রহাণু অতিক্রম করেছে। বিশাল এই গ্রহাণুর আকৃতি একটি মিনিবাসের সমান। এর নাম দেওয়া হয়েছে ২০২৩ বিইউ। বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টার দিকে দক্ষিণ আমেরিকার ওপর দিয়ে চলে যায় এটি। সেসময় ভূপৃষ্ঠ থেকে মাত্র ৩৬০০ কিলোমিটার দূরে ছিল গ্রহাণুটি। অর্থাৎ স্যাটেলাইট থেকেও কাছে অবস্থান করছিল এই অ্যাস্ট্রয়েড।

বিজ্ঞানীরা বলছেন, এর দ্বারা প্রমাণ হলো, পৃথিবীর খুব কাছাকাছি বিধ্বংসী অনেক পাথর এখনো ঘুরে বেড়াচ্ছে যা স্যাটেলাইটসহ পৃথিবীর জন্য মারাত্মক হুমকি। রুশ জ্যোতির্বিজ্ঞানী গ্যানিডি বরিসব প্রথম এ পাথরটির সন্ধান পান। তারপর থেকে এর গতিপথ পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

গ্যানিডি বরিসবের ধারণা ছিল, পাথরটি পৃথিবী ও স্যাটেলাইটের সাথে সংঘর্ষ এড়িয়ে পৃথিবীকে খুব কাছ থেকে অতিক্রম করবে। তিনি জানান, অ্যাস্ট্রয়েডটির সঙ্গে কোনোকিছুর সরাসরি সংঘর্ষ হলে বিরাট ধ্বংসযজ্ঞ হতো এতে কোনো সন্দেহ নেই।

২০১৩ সালে একটি উল্কা পৃথিবীর বায়ুমণ্ডলের অনেক কাছাকাছি এসেছিল। একটি বস্তুর সঙ্গে সংঘর্ষের ফলে সৃষ্ট শকওয়েভে ভূপৃষ্ঠে থাকা অনেক জানালার কাঁচ ভেঙে যায়। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, সূর্যকে পৃথিবী যেই কক্ষপথ দিয়ে প্রদক্ষিণ করে সেই কক্ষপথেই ছিল গ্রহাণুটি। পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির কারণে সেটি কাছে চলে আসে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :