1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ১১ মে ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সর্বশেষ :
আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে

পাটুরিয়ায় ২০ ঘন্টা পর নদীতে পড়ে যাওয়া পন্টুন উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৪২৮ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ৪ নং ফেরি ঘাটের পন্টুনের র‌্যাম নদীতে পড়ে যাওয়ার প্রায় ২০ ঘন্টা পর উদ্ধার করেছে ফেরি কর্তৃপক্ষ।  এ নিয়ে  পাটুরিয়াতে এখন তিনটি ঘাট সচল রয়েছে।

জনা গেছে,  পদ্মা নদীর তীব্র স্রোত ও ভাঙনের কারণে বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর ৪টায় উক্ত ফেরি ঘাটের  দুটি রেম পানিতে পড়ে যায়। এতে এ ঘাট দিয়ে বৃস্হপ্রতিবার ভোর রাত ৪টা থেকে রাত ১২টা পর‌্যন্ত  বন্ধ থাকে। এসময় প্রায় ২০ ঘন্টা ফেরি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকে। ফলে ব্যাহত হয় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল। বৃহস্প্রতিবার দিবাগত রাত ১২টার পর থেকে ক্ষতিগ্রস্থ ওই পন্টুনের একটি পকেট দিয়ে ফেরি লোড-আনলোডের কার‌্যক্রম শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা অফিস সূত্রে জানা গেছে,  শুক্রবার সকাল থেকে পুরুদমে এ ঘাট দিয়ে ফেরি লোডের কার্যক্রম শুরু হয়েছে।

পাটুরিয়ার মোট পাঁচটি ফেরিঘাটের মধ্যে বর্তমানে তিনটি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার চলছে।তবে এখন তিনটি ঘাটেরই সবগুলো পকেট দিয়ে ফেরি লোড-আনলোড করতে না পাড়ায় এবং ধীরগতির কারণে যাত্রী ও পণ্যবাহী ট্রাককে প্রতিদিন সকালের দিকে কিছুটা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম আব্দুস সালাম বলেন, ‘তীব্র স্রোত আর ভাঙনের কারণে বৃহস্পতিবার ভোরে ৪ নম্বর ঘাটের র্যাম্প ছিড়ে পানিতে পড়ে যায় । এরপর থেকে সেটিকে মেরামতের জন্য কাজ শুরু হয়। পরে শুক্রবার দিবাগত  রাত ১২টার দিকে উক্ত ঘাটটি  সচল করা হয়।  এখন এ ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। পাটুরিয়ায় বর্তমানে তিনটি ঘাট সচল রয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :