1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭

দুবাইয়ে খোলামেলা পোশাক পরে শুটিং করায় অভিনেত্রী উর্ফি জাবেদ আটক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৩৬৫ বার পড়েছেন

অনলাইন বিনোদন ডেস্ক: ভারতের আলোচিত টিভি অভিনেত্রী উরফি জাভেদ। কাজের থেকে বেশি তিনি চর্চায় থাকেন তার জামা কাপড়ের কারণে। উর্ফির স্টাইলের তারিফ করেন কেউ কেউ আবার তার ফ্যাশন বোধ নিয়ে মজা করেন। এমনকী তাকে পোশাকের কারণে ট্রোলও হতে হয় প্রতিনিয়ত। যদিও এই সব কথা পাত্তাও দেন না উর্ফি। তবে এবার এই খোলামেলা পোশাকের কারণেই তাকে আটক করল দুবাই পুলিশ।

ভারতীয় গণমাধ্যম সংবাদপ্রতিদিনের খবর অনুযায়ী গতকাল সোমবার (১৯ ডিসেম্বর) উর্ফিকে আটক করে দুবাই পুলিশ। বেশ কিছুদিন দুবাই ট্যুরে গেছেন মডেল অভিনেত্রী। তার সঙ্গে দেখা গেছে তার বন্ধুকে। এরমাঝেই অভিনেত্রী জানান যে,তিনি অসুস্থ । ল্যারংজাইটিস হয়েছে তার। দুবাইয়ে চিকিৎসকের পরামর্শও নিয়েছেন তিনি। সুস্থ হতেই তার কেটে গেছে অর্ধেক ছুটি, এমনটাই জানিয়েছেন উর্ফি। কিন্তু এর মাঝেই নিজের ইনস্টাগ্রাম, ইউটিউবের জন্য শ্যুট করতে গিয়ে বিপাকে পড়লেন উর্ফি।

উর্ফির এক ঘনিষ্ঠ জানিয়েছেন, ‘তার বানানো একটি পোশাক পরে ইনস্টাগ্রামের জন্য শ্যুট করছিলেন অভিনেত্রী, যা দুবাই পুলিশের মতে একটু বেশিই খোলামেলা। যদিও সেই পোশাক নিয়ে দুবাই পুলিশের কোনও আপত্তি নেই। তাদের আপত্তি যে জায়গায় উর্ফি এই পোশাক পরে শ্যুট করছিলেন, সেটি একটি ওপেন এরিয়া। সেখানে ঐ পোশাক পরার বা শ্যুট করার অনুমতি নেই।

দুবাইয়ের রাস্তায় খোলামেলা পোশাকে ফটোশুট করার অভিযোগে স্থানীয় পুলিশের হাতে আটক হলেন উরফি। উরফির এই ধরনের আচরণের কারণে বাতিল হয়েছে তার ভারতে আসার টিকিটও। সব মিলিয়ে বেশ বড়সড় বিপাকে পড়েছেন উরফি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :