1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৪০০ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।

শুক্রবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে বঙ্গবন্ধু, তার পরিবারের শহিদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এর আগে পারিবারিক সফরে সড়ক পথে পদ্মা সেতু পার হয়ে সকাল ৯টা ৫০মিনিটে গোপালগঞ্জের মুকসুদপুরে এবং সকাল ১০টা ৩০ মিনিটে গোপালগঞ্জ সদরে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে যান তিনি।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো শহরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ জানান, বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় দলীয় কার্যলয়ে নেতা-কর্মীদের নিয়ে আলোচনা সভা করবেন।

 

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :