1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭

জামায়াত শিবিরকে হুঁশিয়ারি উচ্চারণ করে মানিকগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৪৭৫ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: জামায়াত শিবিরকে হুঁশিয়ারি উচ্চারণ করে মানিকগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

গুপ্ত রাজনীতি চলবে না এবং জামায়াত শিবিরকে রাজাকার আখ্যা দিয়ে বাংলা ছাড়ার হুঁশিয়ারি উচ্চারণ করে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল পালন করেছেন জেলা ছাত্রদল।

আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে মানিকগঞ্জ শহরের ল কলেজ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে অংশগ্রহণকারীরা গোপন তৎপরতায় অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক সৃষ্ট মবের অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বিনষ্ট ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ করেন। এবং বিভিন্ন ধরনের সরকার বিরোধী স্লোগান দেয় এবং অবিলম্বে দেশব্যাপী অস্থিরতা সৃষ্টিকারী গোপনচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব, সিনিয়র সহ-সভাপতি মৃদুল কান্তি মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ ও সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়নসহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, ছাত্রসমাজকে লক্ষ্য করে যে ষড়যন্ত্র করা হচ্ছে, তা প্রতিহত করতেই আমরা রাজপথে নেমেছি। নিরীহ ছাত্রদের দিয়ে দেশজুড়ে মব গঠন করে শিক্ষাঙ্গনকে অস্থির করে তোলা হচ্ছে যা সুস্পষ্টভাবে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :