1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুথানের বর্ষপূর্তিতে শিবালয়ে বিএনপি’র বিজয় র‌্যালী

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৪৬২ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের শিবালয়ে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুথানের বর্ষপূর্তিতে বিজয় র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট ) বেলা ১১টায় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠণ শিবালয় উপজেলা শাখা এ র‌্যালী ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে।র‌্যালীটি আরিচা ৪নং ঘাট থেকে শুরু করে শিবালয় থানা মোড় হয়ে আরিচা ঘাটের টার্মিনাল সড়ক প্রদক্ষিণ শেষে আন্ত:জেলা অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় শিবালয় উপজেলা বিএনপি’র সভাপতি মো. রহমত আলী লাভলু ব্যাপারির সভাপতিত্বে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য, বাবু সত্যেন কান্ত পন্তিত ভোজন, শিবালয় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান লিটন, সাংগঠণিক সম্পাদক মো.নাসির উদ্দিন,উপজেলা যুবদলের আহবায়ক মো.হোসেন আলী, সদস্য সচিব মো. সোহেল রানা প্রমুখ।

এছাড়া শিবালয় উপজেলা কৃষকদলের আহবায়ক মো.আনিছুর রহমান আনিছ, সদস্য সচিব মো.আলমগীর হোসেন বাদল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ফারুক হোসেন, সাধারণ সম্পাদক এস,এম রাজু হোসেনসহ ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও মহিলা দলের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন্।

উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, শিবালয় উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সহিদুল ইসলাম।

উক্ত সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের আন্দলোনে গত ২০২৪ সালের  ৫ আগস্ট শিবালয়ের পাটুরিয়া ঘাটে পুলিশের গুলিতে শহীদ হন যুবদলের সদস্য মো. রফিকুল ইসলাম।আজ তার পরিচয় হাইজ্যাক করা হয়েছে।তাকে বানানো হয়েছে শ্রমজীবি।বিএনপিকে নিয়ে যেমন ষঢ়যন্ত্র চলছে, ঠিক তেমনি শহীদ রফিকের পরিচয় নিয়েও ষড়যন্ত্র করা হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।সকল ষঢ়যন্ত্র মোকাবেলা করতে বিএনপি সকল অঙ্গ ও সহযোগী সংগঠণের নেতাকর্মীদেরকে সঁজাক থাকার আহবান জানান বক্তারা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :