1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে

আরিচা ফেরি সেক্টরে ঘন কুয়াশায় ৫ঘন্টা পর ফেরি চলা চল শুরু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৪০৪ বার পড়েছেন

সাদেকুর রহমান, শিবালয় প্রতিনিধি : ঘন কুয়াশা কারণে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের দক্ষিণাঞ্চলের প্রধান প্রবেশ দ্বার খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সব নৌযান চলাচল শুরু হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যান্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

এর আগে একই দিন সকাল ৬টার দিকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি ও অন্য নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এদিকে টানা ৫ঘণ্টা গুরুত্বপূর্ণ এই নৌরুটের ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের উভয় পারে যাত্রীবাহী বাস ও পন্যবাহী ট্রাক নদী পারাপারের অপেক্ষায় থাকে। এতে যাত্রী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমান অনেক ফেরি রয়েছে। তবে ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে সাময়িক ভাবে ফেরি চলাচল বন্ধ করা হয়। সকাল ১১টায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরোও বলেন, ফেরি চলাচল বন্ধ থাকায় কিছু যানবাহন ফেরির অপেক্ষায় থাকে।

আরিচা বিআইডব্লিউ টিসি ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, দৌলতদিয়ার অদুরে পদ্মা যমুনার মাঝপথে পাটুরিয়া উভয় ঘাটের গমনাগমনের ৬ টি ছোট বড় ফেরীকে যানবাহন নিয়ে নোঙর করে ৫ঘন্টা অবস্থান করতে হয়। এ সময় ফেরীতে অবস্থানরত যাত্রী চালকদের দীর্ঘ সময় চরম দূর্ভোগ পোহাতে হয়।

এছারা আরিচা বিআডব্লিউ টিসির এসিটেন্ট ম্যানেজার মাহবুব রহমান বলেন, আরিচা ৩ নং ফেরী ঘাটে ভোর ৪টা ৩০ মিনিট থেকে মোট ১৪ টি পণ্যবাহী ট্রাক ১ টি ছোট প্রাইভেট কার নিয়ে বেগম রোকেয়া ফেরীকে ঘাটেই নোঙর করে থাকতে হয়।

তবে ঘন কুয়াশা থাকলেও শীতের তেমন তীব্রতা ছিল না বলে যাত্রীদের দুর্ভোগ অনেকাংশে কম হয়। আরিচা ঘাটে কিছু প্রাইভেট কার সহ অর্ধশতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় থাকতে হয়। ঘন কুয়াশা কেটে গেলে ১১ টা ৪৫ মিনিট থেকে ফেরী চলা চল স্বাভাবিক হয় বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :