1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
হরিরামপুরের ভাদিয়াখোলা ডেবোনেয়ার গ্রুপের শীতবস্ত্র (কম্বল) বিতরণ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মনির হোসেন শিবালয়ে কাটছেনা গ্যাস সংকট গ্রাহকদের দুর্ভোগ চরমে মানিকগঞ্জে ভলিবল প্রতিযোগিতায় শিবালয় উপজেলা চ্যাম্পিয়ন শিবালয়ে পাওয়ার গ্রিডে ডাকাতি লুন্ঠিত মালামাল উদ্ধার শিবালয়ে প্রশাসনের অভিযান গ্যাস ব্যাবসায়ীকে জরিমানা শিবালয়ে নিষিদ্ধ ঘোষিত শ্রমিকলীগ ও যুবলীগের ২ নেতা আটক ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট ফেরি সার্ভিস বন্ধ, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে ৬ঘন্টা পর চালু শিবালয়ে শীতার্ত মানুষের মাঝে সরকারি কম্বল বিতরণ শিবালয়ে মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজের এই প্রথম কলেজ বাস সার্ভিস চালু

আদালতের নির্দেশে  তিন মাস পরে ভেড়া ফেরত পেলেন মালিক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৩৬২ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: খুলনা সদর থানায় তিন মাস থাকার পর আদালতের নির্দেশে মুক্তি পেয়েছে দুটি ভেড়া। বুধবার দুপুরে খুলনা মহানগর হাকিম তরিকুল ইসলামের উপস্থিতিতে ভেড়া দুটি মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়।  আদালতের আইনজীবী মনিরুল ইসলাম পান্না বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভেড়া হস্তান্তরের সময় মামলার তদন্ত কর্মকর্তা ও আইনজীবীরা উপস্থিত ছিলেন ।

আদালত সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট নগরীর মহেশ্বরপাশা এলাকার শাহীনের খামার থেকে চারটি ছাগল ও দুটি ভেড়া চুরি হয়ে যায়। এরপর ২১ আগস্ট ভেড়া দুটি উদ্ধার করে খুলনা সদর থানা পুলিশ। চুরির ঘটনায় একজনকে আটক করা হয়। বিষয়টি জানতে পেরে আদালতে ভেড়া ফেরত পেতে আবেদন করেন শাহীন শেখ। কিন্তু আদালত আবেদন নামঞ্জুর করেন। গত তিন মাস কয়েকবার আবেদন করেও ভেড়া ফেরত পাননি তিনি ।

এদিকে, ভেড়া চুরির ঘটনায় জামিন পেয়ে মুক্ত হন অভিযুক্ত। কিন্তু ভেড়া থেকে যায় সদর থানা পুলিশের হেফাজতে। তবে প্রতিদিন থানায় গিয়ে ভেড়ার দেখাশোনা করতেন শাহীন। থানার মধ্যেই ভেড়ার বাচ্চা হয়ে একটি মারাও যায়।

পরবর্তীতে খুলনা মহানগর দায়রা জজ আদালত ১৬ নভেম্বর ভেড়া ফেরতের আবেদন শুনানির দিন ধার্য করেন। নির্ধারিত দিনে শুনানি শেষে আবেদন গ্রহণ করে খুলনা মহানগর হাকিম ভেড়া দুটি মালিককে বুঝিয়ে দেন ।

শাহীনের আইনজীবী মনিরুল ইসলাম পান্না বলেন, দেরিতে হলেও ভেড়ার মালিক ন্যায় বিচার পেয়েছেন। এই তিন মাসে তার যে ক্ষতি হয়েছে আদালতের মাধ্যমে তা দেওয়ার দাবিও জানান তিনি ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :