1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

হরিরামপুরে কৃষকলীগের মতবিনিময় ও কমিটি গঠন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৩০১ বার পড়েছেন

হরিরামপুর (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা :মানিকগঞ্জের হরিরামপুরে বাংলাদেশ কৃষক লীগের চালা ইউনিয়ন শাখা গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় উপজেলা চালা ইউনিয়নের দিয়াবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রে চালা ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল মজিদের উদ্বোধনে বাংলাদেশ কৃষক লীগ হরিরামপুর উপজেলা শাখার আহ্বায়ক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. সমাপ্ত হোসেন।

মতবিনিময় সভায় হরিরামপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সুবোধ কুমার শাঁখারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ মানিকগঞ্জ জেলা শাখার সদস্য সচিব প্রভাষক বুলবুল আহমেদ, হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য লুৎফর রহমান রুনু, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. জিল্লুর রহমান, মো. শামসুল হক,  নিপেন্দ্র নিয়োগী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ মিজানুর রহমান শহিদসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

দ্বিতীয় অধিবেশনে চালা ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক কমিটির আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি রজ্জব আলী দেওয়ান ও সাধারণ সম্পাদক রবিউল আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :