1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

হরিরামপুরে যুবদল নেতাসহ চারজনকে কোপাল দুর্বৃত্তরা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৮ বার পড়েছেন

মানিকগঞ্জ প্রতিনিধিমানিকগঞ্জের হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান তুষারসহ যুবদলের চার নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার রাত সাড়ে নয়টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে হরিরামপুর উপজেলা বিএনপির সহসভাপতি হাজী ওবায়দুর রহমান বাবুল জানিয়েছেন।

আহতরা হলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বয়ড়া ইউনিয়নের তিনবারের সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান তুষার, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদলকর্মী শাকিল মোল্লা, যুবদল নেতা মাছুম শিকদার ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আলমাছ মিয়া। আহতদের মধ্যে জাহিদুর রহমান তুষারের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে। আহতদের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পরে বুধবার মধ্য রাতে ঢাকার বারডেম হাসপাতালে নেয়া হয়েছে।

জাহিদুর রহমান তুষারের মামা উপজেলা বিএনপির সহসভাপতি হাজী ওবায়দুর রহমান বাবুল বলেন, জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা আপার সাথে মিটিং শেষে হরিরামপুর ফেরার পথে সদর উপজেলার নবগ্রামে হামলায় জাহিদুর রহমান তুষার, শাকিল মোল্লা, মাছুম শিকদার, আলমাছসহ কয়েকজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা।

বয়ড়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য মিরাজ মিয়া বলেন, জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা আপার বাসা থেকে বের হয়ে চারটি মোটরসাইকেল করে হরিরামপুর ফিরছিলম। সদরের আন্ধারমানিক মোড় থেকে চারটি মোটরসাইকেল ফলো করলেও আমরা বুঝতে পারিনি। নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম ব্রিজের আগে ফাঁকা জায়গায় শাকিল মোল্লার মোটর সাইকেলে হামলা হয়। ওই মোটরসাইকেল এ তুষার চেয়ারম্যান ভাই ছিলেন। তুষার চেয়ারম্যান ভাইকে চাপাতি দিয়ে কোপায়। তার কান, পাসহ শরীরের বিভিন্ন জায়গা জখম করা হয়েছে । তার পা ভেঙে গেছে। গুরুতর জখম হয়েছে। শাকিল মোল্লাকে গুলি করা হলেও গুলি লাগেনি। শাকিল মোল্লাসহ, মাছুম ভাইকে হাতুরিপেটা করা হয়েছে। তুষারে ভাইয়ের অবস্থা আশঙ্কা জনক।

বয়ড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান তুষারের ভাই ও জেলা পরিষদ সদস্য হায়দার আলী তারেক আজকের পত্রিকাকে বলেন, আমার ভাইয়ের অবস্থা আশঙ্কা জনক। এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ সদর থানা ওসি আব্দুর রউফ সরকার বলেন, মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রামে হামলার ঘটনায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :