1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

পলাশবাড়ীতে বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৯ বার পড়েছেন

মোঃ ইসমাইল সিরাজী,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পলাশবাড়ীর থানা ও পৌর  বিএনপির যৌথ উদ্যোগে স্মরনকালের শ্রেষ্ঠ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পলাশবাড়ী থানা বিএনপির সভাপতি আব্দুল সামাদ মারোর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ডা: মঈনুল হাসান সাদিক।

থানা, পৌর,ইউনিয়ন,ওয়ার্ড, বিএনপি, যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার মানুষ এ মিছিলে অংশ গ্রহন করেন।

এতে করে প্রায় ২০ মিনিট রংপুর ঢাকা জাতীয় মহাসড়ক অবরোধ হয়ে যায়।প্রায় ৩০ মিনিট মহাসড়কের দু পার্শ্বে যানবাহন চলাচল বন্ধ হয়ে মারাত্নক যানজটের সৃষ্টি হয়।

মিছিলটি পলাশবাড়ী সরকারি কলেজ থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ শেষে বক্তব্য রাখেন পলাশবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন,সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাল্লেব সরকার বকুল,সাইফুল ইসলাম। যুবদলের সদস্য সচিব শেখ রাজু আহাম্মেদ,স্বেচ্ছাসেবক দলের সভাপতি মমিনুল ইসলাম।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :