1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জের হাসানগঞ্জ স্টেশনে ট্রেনের যাত্রা বিরতির দাবি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৩৭৭ বার পড়েছেন

মোঃ ইসমাইল সিরাজী,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে দীর্ঘ এক যুগ ধরে বন্ধ থাকার পর চালু হওয়া রামসাগর এক্সপ্রেস ট্রেনের হাসানগঞ্জ স্টেশনে যাত্রা বিরতির দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হাসানগঞ্জ রেলওয়ে চত্ত্বরে রেলগাড়ি ১০ মিনিট থামিয়ে এ কর্মসূচী পালন করা হয়।

এ অবস্থান কর্মসূচীতে সকল স্টেশনে গাড়ি থামানোর মতো হাসানগঞ্জ স্টেশনে গাড়ি থামার জন্য দাবি করেন হাসানগঞ্জ স্টেশন উন্নয়ন কমিটি সহ স্থানীয় এলাকাবাসী। দীর্ঘ ১ যুগ পর সম্প্রতি রামসাগর এক্সপ্রেস নামে একটি নতুন ট্রেন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।কিন্তু সেখানে সব স্টেশনের নাম উল্লেখ থাকলেও হাসানগঞ্জ রেলওয়ে স্টেশনের নাম উল্লেখ  ছিলো না। তাই এলাকার জনসাধারণ পূর্বের ন্যায় মরহুম আবু হাসান সরকারের নির্দেশিত পথে তাদের অধিকার আদায়ের দাবিতে ঝাপিয়ে পড়ে। এতে ট্রেনটি থেমে যায়।এই ট্রেনটির যাত্রা বিরতি হলে এলাকার জনসাধারণের যাতায়াত দুর্ভোগ অনেকটা লাঘব হবে বলে স্থানীয়রা জানান। পূর্বের ন্যায় আবার সাফল্য অর্জন সক্ষম হবে হাসানগঞ্জ এলাকাবাসী।

এ সময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, বামনডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.নজমুল হুদা, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো. জহুরুল ইসলাম বাদশা, বাংলাদেশ আওয়ামী লীগ ইউনিয়ন শাখার সহ-সভাপতি  মো. আ: খালেক গাফলাদার, বাংলাদেশ  আওয়ামী লীগ ৭নং ওয়ার্ড সভাপতি মো. জাকির হোসেন, সহকারী শিক্ষক মো: ফজলুল হক মন্ডল, ০৩ নং ওয়ার্ড সদস্য মো. মোস্তাফিজুর রহমান, সাংস্কৃতিক কর্মী মো. শাহাবুল ইসলাম, মো.আশরাফুল সরকার, মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ।

এ কর্মসূচীতে বক্তারা বলেন, হাসানগঞ্জ রেল স্টেশনে যতক্ষন না পর্যন্ত রামসাগর এক্সপ্রেস ট্রেনের বিরতি দেয়া না হবে ততক্ষন পর্যন্ত রেলগাড়ি থামিয়ে কর্মসূচি চলবে। অন্যথায় বড় আন্দোলন করার হুশিয়ারি দেন তারা। বক্তারা আরো বলেন, হাসানগঞ্জ স্টেশনে রামসাগর এক্সপ্রেস ট্রেনের বিরতি এটা আমাদের প্রাণের দাবি।

উল্লেখ্য,১৯৮৫ সাল থেকে আজ প্রায় ৩৮ বছর পূর্বের ঘটনা ১নং বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আবু হাসান সরকারের নেতৃত্বে ও এলাকার জনসাধারণের সার্বিক সহযোগিতায় হাসানগঞ্জ রেলওয়ে স্টেশন প্রতিষ্ঠিত হয়। অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয়েছে স্টেশনটি প্রতিষ্ঠা  করতে কাউকে যেতে হয়েছে জেলে আবার কাউকে নিজের প্রাণও বিসর্জন দিতে হয়েছে তারপরও দাবি ছিলো একটাই স্টেশন চাই। তবে এত বাধা বিপত্তির পরও তারা কিন্তু তাদের দাবি আদায়ে সফল হয়েছিলো।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :