
অনলাইন ডেস্ক: অধুনালুপ্ত আজকের কাগজের সম্পাদক কাজী শাহেদ এর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন।
সোমবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজী শাহেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। কাজী শাহেদ আহমেদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তার মেজ ছেলে কাজী আনিস আহমেদ।
Leave a Reply