
সাদেকুর রহমান,শিবালয় প্রতিনিধি:বাংলাদেশের খবর পত্রিকার শিবালয় উপজেলা প্রতিনিধি এবং শিবালয় উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি’র সদস্য মো.সুমন হোসেনর বাবা মো.কহিনুর মুন্সি ইন্তিকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
সোনবার( ২৮আগস্ট)সকাল সাড়ে ৭টায় তিনি ইন্তিকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
পারিবারিক সুত্রে জানা গেছে, এর আগে সুমনের বাবা কহিনুর ব্রেইন স্ট্রোক ও গুরুত্বর হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি হয়ে বেশ কিছু দিনি চিকিৎসা নিয়েছিলেন।চিকিৎসা শেষে বাড়িতে আসার দুই দিন পর সোমবার সকালে বাড়ির পাশে নিজের হাতে লাগানো আম বাগান দেখতে যান। সেখান থেকে ঘুরে বাড়িতে এসেই মারা যান তিনি।মৃতকালে তিনি স্ত্রী ও একমাত্র পুত্র সন্তান সুমনসহ বহু আত্নীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বেলা সোয়া ২টায় নয়াকান্দি জামে মসর্জিদ প্রাঙ্গনে জানাযা শেষে মসজিদের পাশেই কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাংবাদিক সুমনের বাবা কহিনুরের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে মানিকগঞ্জ ও শিবালয় উপজেলা প্রেসক্লাব এবং সাংবাদিক সমিতি।মানিকগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি গোলাম ছারোয়ার ছানু শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সেই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
Leave a Reply