1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২৮২ বার পড়েছেন

শাহজাহান বিশ্বাস: ঘূর্ণিঝড় ‘সিত্রাংয়ের’ প্রভাবে পদ্মা ও যমুনা নদীতে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়েছে।দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ স্পিডবোট চলাচল বন্ধ করে দিয়েছে।
বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসি সুত্রে জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উক্ত নৌরুটে লঞ্চ ও স্পিডবোট এবং বেলা সাড়ে ৩টার থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর‌্যন্ত এসব নৌযান চলাচল বন্ধ থাকবে কর্তৃপক্ষ জানিয়েছেন।


‘ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঘাট এলাকায় সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে ঝড়ো বাতাস বেড়ে যাওয়ায় নদীতে উত্তাল ঢেউয়ের সৃষ্টি হয়েছে।এতে দুর্ঘটনা এড়াতে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সকাল সাড়ে ১১টা থেকে লঞ্চ, স্পিডবোট এবং সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২০টি ও আরিচা-কাজিরহাট নৌপথে ১৩টি লঞ্চ এবং ৪২টি স্পিডবোট রয়েছে বলে বিআডব্লিউটিএ সুত্রে জানা গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মুহাম্মদ খালিদ নেওয়াজ বলেন, ‘পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৭ট এবং আরিচা-কাজিরহাট নৌপথে ৫টি ফেরি রয়েছে।বৈরি আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সোমবার বেলা সাড়ে ৩টা থেকে সকল ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর‌্যন্ত এসব ফেরি চলাচল বন্ধ থাকবে বলে তিনি জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :