
সাদেকুর রহামান, শিবালয় প্রতিনিধি: মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক কার্যকরী ফাহিম রহমান খান রনি ব্যক্তি উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে আরিচা নদী বন্দর এলাকায় আলোচনা সভা, বিশেষ দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু।
এ সময় আরো বক্তব্য রাখেন,মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক ফাহিম রহমান খান রনি,শিবালয় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো.কাওছার মোল্লা, সাংগঠনিক সম্পাদক মহিদুজ্জামান তড়িৎ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বদরুদৌজ্জা মিন্টু, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি এডভোকেট সাদেকুল ইসলাম সোহা।

এছাড়া আরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনায়েম মোন্তাকিম রহমান খান অনিক, শিবালয় উপজেল আওয়ামী লীগের সদস্য মো. লুৎফর রহমান সরদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফুয়াদ রহমান খান, তেওতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু আহাদ, শিবালয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম, আরুয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মেসার্স ফিয়াদ এন্টারপ্রাইজের পরিচালক মো. জসীম উদ্দিনসহ আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠণের নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন,শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রাকিব হাসনাত আওয়াল।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারবর্গের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
সবশেষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়া বন্দর এলাকার হাজার হাজার নানা শ্রেণী পেশার মানুষ গণভোজে অংশ গ্রহণ করেন।
Leave a Reply