
মোঃ ইসমাইল সিরাজী, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে এসিল্যান্ড পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র টাকা দাবি করেছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়টি অবগত হয়ে রবিবার (১৩ আগস্ট) রাত ৯ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম আব্দুল্লাহ-বিন-শফিক একটি সতর্ক বার্তা তার ফেসবুক আইডিতে পোষ্ট দিয়েছেন।
এ তথ্য নিশ্চিত করে এস.এম আব্দুল্লাহ-বিন-শরিফ বলেন, রূপসা-খুলনা থেকে একটি প্রতারক চক্র ০১৮১১৯১৭১৩৬ নম্বর থেকে ফোন দিয়ে কোনো ব্যক্তির কাছে টাকা দাবি করেছে। এই ভুয়া পরিচয়ধারি প্রতারক হতে সবাই সতর্ক থাকার অনুরোধ করছি।
এ ধরণের প্রতারণামূলক ফোন কল পেলে নিকটস্থ থানায় অভিযোগ অথবা আমাদেরকে অবহিত করতে করন।
Leave a Reply